রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পূর্ণাঙ্গ শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংকের যাত্রা

সোমবার, ০৪ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৬৭৪ বার পঠিত

পূর্ণাঙ্গ শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংকের যাত্রা

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ১ জানুয়ারি থেকে একটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর হয়েছে।

গতকাল এ উপলক্ষে ভার্চুয়াল প্লাটফর্মে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমদ কেক কেটে ব্যাংকটির এ নতুন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মো. জাহেদুল হক, ফিরোজুর রহমান, এসএএম হোসাইন, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আবদুল আজিজ, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ, মো. আবুল হোসেন, নাজমুল হক চৌধুরী ও মো. নাজমুস সালেহীন, শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য হাফিজ কাজী মো. ইব্রাহিম ও ড. মো. সাইফুল্লাহ্, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোতালেব হোসেন ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এসবিএল ইসলামী ব্যাংক কনভার্সন প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মোহন মিয়াসহ প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামিয়াহ কাশেমিয়াহ কামিল মাদ্রাসার হাদিস বিভাগের প্রধান মোহাদ্দেস ও স্ট্যান্ডার্ড ব্যাংক শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য হাফিজ কাজী মো. ইব্রাহিম।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সিএফও ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা।

Facebook Comments Box

Posted ০১:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com