অনলাইন ডেস্ক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ প্রিন্ট ২২ বার পঠিত
রপ্তানিমুখী প্রধান খাতগুলোকে নগদ প্রণোদনা ও আর্থিক সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের জন্য ৫০০ কোটি টাকা ছাড় করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি খাতের জন্য বরাদ্দ করা ভর্তুকি ও প্রণোদনা বাজেটের আওতায় এ অর্থ ছাড় করা হয়েছে।
সরকারি নথি অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) অর্থ বিভাগের ভর্তুকি ও প্রণোদনা বাজেটের আওতায় এ অর্থ স্থানান্তরের অনুমোদন দিয়ে ডেবিট অথরিটি জারি করে।
এ অর্থ দিয়ে মাছ, হিমায়িত চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক খাদ্যপণ্য, চামড়াজাত পণ্য, দেশীয় বস্ত্রসহ অনুমোদিত বিভিন্ন রপ্তানি পণ্যে নগদ প্রণোদনা দেওয়া হবে।
এ ছাড়া তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে বিশেষ ১ শতাংশ নগদ সহায়তা কর্মসূচির অর্থায়নেও এ বরাদ্দ ব্যবহার করা হবে।
সরকারের চলমান নগদ প্রণোদনা কর্মসূচির আওতায় তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি ও মাছ, চামড়াজাত পণ্য এবং পাটপণ্যসহ বিভিন্ন রপ্তানিমুখী খাত সহায়তা পাচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধে, অর্থাৎ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য এ কর্মসূচি কার্যকর রয়েছে।
অর্থ বিভাগের নির্ধারিত শর্ত মেনে প্রণোদনার অর্থ বিতরণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ও প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের অবস্থান শক্তিশালী করতে এ ধরনের নগদ সহায়তা দেওয়া হয়।
Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com