সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্যানেলের মাধ্যমে নির্বাচনে নন লাইফের দুটি গ্রুপ করে দ্বিধা বিভক্তি আমি সমর্থন করি না : বিআইএ প্রেসিডেন্ট , নাসির উদ্দিন আহমেদ ( পাভেল )

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ৮৯৯ বার পঠিত

প্যানেলের মাধ্যমে নির্বাচনে নন লাইফের দুটি গ্রুপ করে দ্বিধা বিভক্তি আমি সমর্থন করি না : বিআইএ প্রেসিডেন্ট , নাসির উদ্দিন আহমেদ ( পাভেল )

নাসির উদ্দিন আহমেদ পাভেল।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নির্বাচনে নন-লাইফ বীমা খাতে ১০ জন প্রার্থীর একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে এই প্যানেল ঘোষণার পর সংগঠনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ ( পাভেল ) তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলছেন, প্যানেলের মাধ্যমে নির্বাচনে নন লাইফের দুটি গ্রুপ করে দ্বিধা বিভক্তি আমি সমর্থন করি না।

দৈনিক ব্যাংক বীমা অর্থনীতিকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্যানেলের বাইরে থাকা প্রার্থীদের ক্ষোভের বিষয়টিও তুলে ধরেছেন তিনি।

সংগঠনের প্রেসিডেন্ট বলেন, “গতকাল রাতে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে, নন-লাইফ বীমা খাতে ১০ জন প্রার্থীর একটি প্যানেল গঠন করা হয়েছে। পরে প্যানেলের বাইরে থাকা অনেক প্রার্থী আমার কাছে ফোন করে ক্ষোভ প্রকাশ করেছেন। আমি প্রথম থেকেই প্রার্থীদের কোনো প্যানেল না করার জন্য অনুরোধ করে আসছিলাম, কারণ বিআইএ-এর নির্বাচনে ভোটার মাত্র ৭৬ জন। লাইফ বীমা খাতে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, আর নন-লাইফ বীমায় ১৯ জন প্রার্থীর মধ্যে থেকে যোগ্য ও পছন্দের ১০ জনকে ভোটাররা সহজেই নির্বাচিত করতে পারেন।”

তিনি আরও বলেন, “প্যানেল গঠনের ফলে এখন দুটি গ্রুপ তৈরি হয়েছে—একটি গ্রুপ হলো ঘোষিত প্যানেলের ১০ জন প্রার্থী এবং অপরটি প্যানেলের বাইরের ৯ জন প্রার্থী। নন-লাইফ বীমায় এমন বিভক্তি আমার কাছে কাম্য ছিল না। বরং, এতে ভোটারদের সমর্থন ও সহানুভূতি প্যানেলের বাইরে থাকা প্রার্থীদের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

সংগঠনের প্রেসিডেন্ট জানান, “ঘোষিত প্যানেলে কিছু যোগ্য প্রার্থী থাকলেও, প্যানেলের বাইরেও বেশ কয়েকজন যোগ্য প্রার্থী রয়েছেন, যেমন—ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন, তায়েফ বিন ইউসুফ, জয়নুল আবেদীন জামাল, এ এন এম ফজলুল করিম মুন্সী, হাসান তারেক, আহমেদ সাইফুদ্দিন চৌধুরী প্রমুখ। তবে আমাকে অবাক করেছে যে, বর্তমান চেয়ারম্যানসহ তিনজন পর্ষদ সদস্যকে ঘোষিত প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়নি। সাধারণত, কোনো প্যানেল নির্বাচন অনুষ্ঠানের অন্তত ১৫ দিন আগেই ঘোষণা করা হয় এবং জয়ী হলে সংগঠনের জন্য কী কী কাজ করবে তা প্রকাশ করা হয়। কিন্তু এবার তা হয়নি।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “বিআইএ-এর ভোটারগণ সচেতন, শিক্ষিত ও স্মার্ট। তারা প্যানেলের ভেতর ও বাইরে থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করে সংগঠনের নতুন নেতৃত্ব ঠিক করবেন—এটাই আমার প্রত্যাশা।”

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে বীমা খাতে ব্যাপক আলোচনা চলছে। ঘোষিত প্যানেল ও প্যানেলের বাইরে থাকা প্রার্থীদের প্রতিযোগিতা শেষ পর্যন্ত কীভাবে ভোটারদের মনোভাবকে প্রভাবিত করে, তা নজরকাড়া বিষয় হয়ে উঠেছে।

Facebook Comments Box

Posted ১১:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com