বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০ প্রিন্ট ৬১৭ বার পঠিত
সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ৬৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭৮ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ২০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪১৩ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ে সিএসইতে ১০৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
Posted ০৩:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com