নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২০ মে ২০২৫ প্রিন্ট ২৬০ বার পঠিত
বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্প আয়োজিত প্লাস্টিক খেলনা পণ্য প্রদর্শনী (টয় এক্সপো) বৃহস্পতিবার উদ্বোধন করা হবে । শোকেসিং অ্যান্ড সোর্সিং শো অন প্লাস্টিক টয় ইন্ডান্ট্রিজ অব বাংলাদেশ শীর্ষক এ প্রদর্শনী চলবে শুক্রবার পর্যন্ত।
মঙ্গলবার (২০ মে) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসাবে টয় এক্সপো উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান এবং গেস্ট অব অনার হিসেবে থাকবেন সিনিয়র প্রাইভেট স্পেশালিস্ট ও EC4J Project টিম লিডার মিসেস হোসনা ফেরদৌস সুমি।
অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও EC4J-এর ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর শেখ মো. আব্দুর রহমান।
উদ্বোধনী অধিবেশনে স্থানীয় ও বিদেশী অতিথি, এফবিসিসিআইয়ের নেতা, ব্যবসায়ী, শিল্পপতি, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই মেলা পেশাদার ক্রেতা এবং প্লাস্টিক টয়েজ শিল্পের সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য একটি চমৎকার সোর্সিং প্ল্যাটফর্মই নয়, বরং সকল অংশগ্রহণকারীদের একে অপরের সাথে নেটওয়ার্কিং এবং প্রাসঙ্গিক তথ্য বিনিময়ের সুযোগ করে দেবে।
প্লাস্টিক খাতের কয়েকটি সাব সেক্টরের মধ্যে খেলনা একটি। এ সাব সেক্টরের বিকাশ ঘটছে দ্রুত। দেশে খেলনা ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমদানী বিকল্প উন্নত মানের খেলনা প্রস্তুত হচ্ছে ও রপ্তানীও হচ্ছে বিদেশে। রপ্তানি পণ্যের মাধ্যমে বৈদিশিক মুদ্রা অর্জিত হচ্ছে। দেশে ছোট-বড় মিলে ১৪৭ কারখানা এখন খেলনা উৎপাদন করছে। এর মধ্যে কামরাঙ্গীরচর, লালবাগ, ইসলামবাগ, চকবাজার এবং গাজীপুরে অবস্থিত। সাধারণত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (ইজেড), কেরানীগঞ্জ, গাজীপুর, পুরান ঢাকায় বেশিরভাগ কারখানা অবস্থিত। অভ্যন্তরীণ মোট চাহিদার ৮০ শতাংশ জোগান দিচ্ছে এসব কারখানা। বাকি ২০ শতাংশ এখনও আমদানি করতে হয়।
Posted ০৭:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com