রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ফরহাদ আহমেদকে সিসিবিএলের এমডি নিয়োগ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৬৬ বার পঠিত

ফরহাদ আহমেদকে সিসিবিএলের এমডি নিয়োগ

বিএসইসির ফরহাদ আহমেদকে সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক নির্বাহী পরিচালক।

বিএসইসির উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সিসিবিএলের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। সিসিবিএলের আবেদনের প্রেক্ষিতে কমিশন তার নিয়োগে অনুমোদন দিয়েছে।

এতে বলা হয়, ফরহাদ আহমেদকে সিসিবিএলে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ফরহাদ আহমেদ পদাধিকার বলে পর্ষদে প্রতিনিধিত্ব করবেন।

উল্লেখ্য, চলতি বছরের ২ জুলাই সিসিবিএলের পরিচালনা পর্ষদের প্রথম সভায় বিএসইসির সাবেক কমিশনার আব্দুস সালাম সিকদারকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বিএসইসি সর্বশেষ গত ১৭ জুন সিসিবিএলে ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। আর ১৫ কার্যদিবসের মধ্যে প্রথম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠানের জন্যে সিসিবিএলকে চিঠি প্রদান করে। ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের ১১ সদস্য নিয়ে প্রথম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। বাকি ৩ জনের মধ্যে ২ জন শেয়ারধারক পরিচালকের ১ জন ঢাকা স্টক একচেঞ্জ থেকে ও ১ জন কৌশলগত বিনিয়োগকারী থেকে আসবেন।

Facebook Comments Box

Posted ১০:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com