|

Advertisement
×

ফিনিক্স ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বুধবার, ৩০ জুলাই ২০২৫   প্রিন্ট   ৩০৫ বার পঠিত

ফিনিক্স ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানি ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

ডিজিটাল প্লাটফর্ম উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক, পরিচালকদের মধ্যে সর্ব জনাব মাজহারুল হক, মোহাম্মেদ হায়দার আলী, মিসেস্ সাদিয়া আঞ্জুম সিদ্দিকি, ডা. শারমিন সুলতানা, মিস ফাবিয়ানা আজিজ, সর্ব জনাব জাভেদ হোসেন, ইফতেখারুল ইসলাম এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুর রহমান।

২০২৪ সালে কোম্পানি সর্বমোট ৭৫.০৫ কোটি টাকা ব্যবসা করে এবং ৬.৯৫ কোটি টাকা কর-পূর্ব মুনাফা অর্জন করে। ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্র্যন্ত কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১৬.১৬ কোটি টাকা

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও ব্যবসা উন্নয়নে সাফল্যের জন্য কোম্পানির চেয়ারম্যান, পরিচালকবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালকসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৫৪ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com