|

Advertisement
×

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে তিনজনের পদোন্নতি

বুধবার, ০৬ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৬৮৮ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে তিনজনের পদোন্নতি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে তিনজনের পদোন্নতি দেওয়া হয়েছে। এরা হলেন -খুরশীদ ওয়াহাব, মো. জামাল মোল্লা ও হাবিবুর রহমান।

নির্বাহী পরিচালক হয়েছেন বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। সম্প্রতি এক কর্মচারী নির্দেশে তাকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে রাজশাহী অফিসে বহাল করা হয়েছে।

মোহাম্মদ খুরশীদ ওয়াহাব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে জনতা ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।

নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক মো. জামাল মোল্লা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন এবং পরে আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।

নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ সংযুক্ত মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান। সম্প্রতি এক কর্মচারী নির্দেশে তাকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে রংপুর অফিসে বহাল করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এমবিএ ডিগ্রি নেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:১৯ অপরাহ্ণ | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com