বিবিএনিউজ.নেট
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ প্রিন্ট ৫২৪ বার পঠিত
প্রোগ্রাম টু সাপোর্ট অব সেইফটি রেট্রোফিটস এন্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডস ইন দি বাংলাদেশি রেডি-মেইড গার্মেন্টস সেক্টর প্রজেক্টের (এসআরইইউপি) আওতায় বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও এসআরইইউপি এর প্রজেক্ট ডিরেক্টর মো. আব্দুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) বাংলাদেশ সরকারকে প্রোগ্রাম টু সাপোর্ট সেইফটি রেট্রোফিটস এন্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডস ইন দি বাংলাদেশ রেডি-মেইড গার্মেন্টস সেক্টর প্রজেক্ট (এসআরইইউপি) এর আওতায় রেডি-মেইড গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা পুনর্গঠন এবং পরিবেশগত উন্নয়নের জন্য ৫০ মিলিয়ন ইউরো ঋণ-তহবিল প্রদান করেছে। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে উক্ত তহবিল হতে সংশ্লিষ্ট সেক্টরে অর্থায়ন করা হবে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও এই তহবিল থেকে ঋণ বিতরণ করতে পারবে। বাংলাদেশ ব্যাংক ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ), কেএফডবিস্নউ এবং জিআইজেড এর মাধ্যমে কারিগরি সহায়তা প্রদান করবে।
Posted ০৪:১২ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com