নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ প্রিন্ট ২৫০ বার পঠিত
বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের সাথে একটি চুক্তি সই করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের। জেনেক্স ইনফোসিসকে কন্ট্রাক্ট সেন্টার সার্ভিস দেবে বাংলালিংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এই চুক্তির আওতায় আগামী ৫ বছরের জন্য টেলিকম অপারেটরের গ্রাহক অভিজ্ঞতা অপারেশন পরিচালনা করবে জেনেক্স ইনফোসিস।
২০১৭ সাল থেকে জেনেক্স ইনফোসিসকে সেবা প্রদান করে আসছে বাংলালিংক। আরও ৫ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে কোম্পানিটি।
এই প্রকল্পের মাধ্যমে বছরে ১২ কোটি টাকা রাজস্ব আসবে বলে আশা করছে কোম্পানিটি।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন