|

Advertisement
×

 বিআইএ কর্তৃক বীমা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সংবর্ধনা আজ 

বুধবার, ০৬ মার্চ ২০২৪   প্রিন্ট   ৫০৩ বার পঠিত

 বিআইএ কর্তৃক বীমা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সংবর্ধনা আজ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বীমা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ।

আজ বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এতে বিআইএ’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসনে স্বাক্ষরিত এ সংক্রন্ত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, এ বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।

এই নির্বাচনে বীমা খাত থেকে অন্তত ২৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।এর মধ্যে ১ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ৪ জন মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী এবং বাকী ২০ জন সংসদ সদস্য বলে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

Posted ০৩:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com