|

Advertisement
×

বিএসইসির অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বিধিমালা অনুমোদন

বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৭৮২ বার পঠিত

বিএসইসির অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বিধিমালা অনুমোদন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) বিধিমালা, ২০১৯ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির ৭০৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র মতে, কিছু সংশোধন সাপেক্ষে এ বিধিমালা অনুমোদন দিয়েছে বিএসইসি। বিধিমালার উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে- সব প্রকার অ-তালিকাভুক্ত সিকিউরিটিজ (যেমন: অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, যেকোনো প্রকার বন্ড, ডিবেঞ্চার, সুকুক, বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, ইত্যাদি) নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে এ বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভূক্ত হতে পারবে।

এছাড়া সব প্রকার তালিকাচ্যুত সিকিউরিটিজ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভূক্ত হতে পারবে। এ বোর্ডে শুধুমাত্র শেয়ার ডিমেটারিয়ালাইজ (অজড়) আকারে সিকিউরিটিজ লেনদেন সম্পন্ন হবে। এবং বিদ্যমান ওভার দ্য কাউন্টার (ওটিসি) প্লাটফরমের সিকিউরিটিজগুলোর নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভূক্ত হতে পারবে।

Facebook Comments Box

Posted ০২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com