নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬ প্রিন্ট ১৯ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৩ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা সিমেন্ট, এমারেল্ড অয়েল ও অ্যারামিট সিমেন্ট লিমিটেড। জানা গেছে, শনিবার বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইতে মেঘনা সিমেন্টের ১৩ হাজার ২৮৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। একই সময়ে এমারেল্ড অয়েলের স্ক্রিনে ৯৭ হাজার ১৮২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
Posted ০৩:০৬ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com