শনিবার ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিজিএমইএ সভাপতির সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

সোমবার, ২৪ মে ২০২১   প্রিন্ট   ৪৫৪ বার পঠিত

বিজিএমইএ সভাপতির সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল রোববার তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি বিজিএমইএ সভাপতির সঙ্গে আইএলও ও বিজিএমইএ’র যৌথ উদ্যোগে পোশাক শিল্পে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও তারা শিল্পের উন্নয়ন, বিশেষ করে শ্রমিকদের কল্যাণে আইএলও ও বিজিএমইএ’র যৌথ উদ্যোগে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।

আলোচনায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের পোশাক শিল্পে শ্রম অধিকার নিশ্চিতকরণ ও শ্রমিকদের কল্যাণে সহযোগিতা প্রদানের জন্য আইএলওকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন বলেন, বাংলাদেশের পোশাক শিল্প নিরাপদ কর্মপরিবেশ তৈরি ও সোশ্যাল কমপ্লায়েন্স প্রতিপালনে যে অগ্রগতি সাধন করেছে তা প্রশংসাযোগ্য।

এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, পরিচালক আসিফ আশরাফ এবং আইএলও’র উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০১:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com