নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৩ জুন ২০২৬ প্রিন্ট ১০ বার পঠিত
সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৪ খাতে দর বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা-আবাসন খাতে। এই খাতে ৭.৮২ শতাংশ দর বেড়েছে। সিরামিক খাতে ৬.৪৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সাধারণ বীমা খাতে ৫.৯৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে খাতে আর্থিক প্রতিষ্ঠান খাতে ৪.৫১ শতাংশ, জীবন বীমা খাতে ৪.৩৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৬৪ শতাংশ,আইটি খাতে ১.২৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.০২ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৮ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৭২ শতাংশ,কর্পোরেট বন্ড খাতে দশমিক ৪ শতাংশ, ফার্মা খাতে দশমিক ২৩ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ১০.১৬ শতাংশ ও মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ০৭ শতাংশ দর বেড়েছে।
Posted ০৬:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com