Ad
x

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে শ্যামপুর সুগার মিলস

শনিবার, ১৩ জুন ২০২৬   প্রিন্ট   ৫২ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে শ্যামপুর সুগার মিলস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪১ দশমিক ২৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৩৮.৯০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ৫২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৮.৫২ টাকা। তালিকায় তৃতীয় স্থানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ৫২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬৭.৭৩ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২৩.১৪ শতাংশ, আইপিডিসির ২২.৮০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২১.২৯ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ২০.৫৭ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৯.৭৬ শতাংশ, দুলামিয়া কটনের ১৮.৫৯ শতাংশ ও এসজেআইবিএল পার্পেচ্যুয়াল বন্ডের ১৮.৩৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৬:০৬ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com