নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ প্রিন্ট ২০৬ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (১২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৫ টাকা ৫৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ-ফ্লো হয়েছে ৫ টাকা ১৪ পয়সা। যা গত বছরে ছিল মাইনাস ২০ টাকা ৮০ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ১৭ পয়সা।
Posted ০৪:০০ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com