Ad
x

বিদায়ী সচিব আব্দুল হালিমকে বিএসইসির কমিশনার নিয়োগ

মঙ্গলবার, ০২ জুন ২০২০   প্রিন্ট   ৭৭৪ বার পঠিত

বিদায়ী সচিব আব্দুল হালিমকে বিএসইসির কমিশনার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কমিশনার হিসেবে নিয়োগ সদ্য বিদায়ী সচিব আব্দুল হালিমকে দিয়েছে সরকার।

মঙ্গলবার (০২ জুন) তাকে বিএসইসির কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়। উপসচিব ড. নাহিদ হোসেন সাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করতে মো. আব্দুল হালিমকে ৪ বছর মেয়াদের জন্য বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ করা হল।

উল্লেখ্য, আব্দুল হালিম সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব থেকে অবসরে গেছেন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Facebook Comments Box

Posted ০৪:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com