নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১০ বার পঠিত
বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের অনুকূলে ১০০ শতাংশ মার্জিনের বিপরীতে ঋণপত্র (এলসি) স্থাপন ও চলতি মূলধন সরবরাহের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭ক(৩) ধারা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেড-এর অনুকূলে ন্যাশনাল ব্যাংক পিএলসি কর্তৃক ১০০ শতাংশ মার্জিনের বিপরীতে ঋণপত্র স্থাপন ও চলতি মূলধন সরবরাহের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারা থেকে অব্যাহতি প্রদানের বিষয়ে গত ১২ অক্টোবর তারিখে জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
তবে মূল প্রজ্ঞাপনের বিস্তারিত শর্ত, অব্যাহতির মেয়াদ এবং এর পেছনের কারণ সার্কুলার উল্লেখ করা হয়নি।
Posted ০৬:২৭ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com