রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন আরো ১৫ দিন বন্ধ

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১   প্রিন্ট   ৩৮২ বার পঠিত

বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন আরো ১৫ দিন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরো এক দফা অর্থাৎ ১৯ দফা বাড়ানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে ২০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এর আগে আরো ১৮ দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় ৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত, দ্বিতীয় দফায় ২২ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত, তৃতীয় দফায় ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত, চতুর্থ দফায় ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত, পঞ্চম দফায় ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত, ষষ্ঠ দফায় ৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত, সপ্তম দফায় ২২ ডিসেম্বর থেকে ০৫ জানুয়ারি, অষ্টম দফায় ৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত, নবম দফায় ২১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত, দশম দফায় ৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি, ১১তম দফায় ২০ ফেব্রুয়ারি থেকে ০৬ মার্চ পর্যন্ত, ১২তম দফায় ০৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত, ১৩তম দফায় ২২ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত, ১৪তম দফায় ০৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত, ১৫তম দফায় ২১ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত, ১৬তম দফায় ৬ মে থেকে ২০ মে পর্যন্ত এবং ১৭তম দফায় ২১ মে থেকে ৪ জুন পর্যন্ত এবং ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ বেক্সিমকো সিনথেটিক্স দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে লভ্যাংশ প্রদান।

Facebook Comments Box

Posted ০৪:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com