|

Advertisement
×

বেড়েছে ব্যাংকগুলোর বার্ষিক প্রতিবেদন দাখিলের সময়

সোমবার, ২৭ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৭৩৭ বার পঠিত

বেড়েছে ব্যাংকগুলোর বার্ষিক প্রতিবেদন দাখিলের সময়

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী প্রত্যেকটা ব্যাংকের অর্থবছর শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হয়। ব্যাংকগুলো চাইলে আরও দুই মাস বাড়ানোর সুযোগ থাকে। সেই হিসেবে ৩০ এপ্রিলের মধ্যে ব্যাংকগুলোর বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন তৈরি ও দাখিল করা সম্ভব হচ্ছে না। বিষয়টি বিবেচনা করে আগামী জুন পর্যন্ত বার্ষিক প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন জমা দিতে ৩০ জুন পর্যন্ত সময় পাবে তফসিলি ব্যাংকগুলো।
সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সঙ্গে পরামর্শক্রমে বার্ষিক প্রতিবেদন জমা দেয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের (২০১৯) বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়ার জন্য চলতি বছরের (২০২০) ৩০ জুন পর্যন্ত সময় পাবে প্রতিটি ব্যাংক।

Facebook Comments Box

Posted ০৬:১১ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com