রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্যবসা সম্প্রসারণে ডেল্টা এলপিজির সাথে যমুনা অয়েলের চুক্তি

সোমবার, ২২ মার্চ ২০২১   প্রিন্ট   ৫৬৮ বার পঠিত

ব্যবসা সম্প্রসারণে ডেল্টা এলপিজির সাথে যমুনা অয়েলের চুক্তি

ব্যবসা সম্প্রসারণের জন্য ডেল্টা এলপিজি লিমিটেডের সাথে একটি চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, টি.কে ভবন (৬ষ্ঠ ফ্লোর), ১৩ কারওয়ান বাজারে কোম্পানি দুইটির মধ্যে চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, যমুনা অয়েলের রেজিস্ট্রেড ফিলিং স্টেশনে এলপিজি অটোগ্যাস ও পেট্রোলিয়াম অয়েল বিক্রি করবে।
কোম্পানিটি প্রতি লিটার এলপিজি অটোগ্যাস বিক্রি করে ৫০ পয়সা কমিশন রাখবে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানি যমুনা অয়েল ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৩০০ কোটি টাকা এবং ১১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৭৯৭ কোটি টাকা। কোম্পানিটির ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০ শেয়ারের মধ্যে ৬০.০৮ শতাংশ সরকার, ২৮.৪৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৯৬ শতাংশ বিদেশি এবং ১০.৫০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com