মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্যাংক খাতে সেরা করদাতার তালিকায় ন্যাশনাল ব্যাংক

বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৬৫৯ বার পঠিত

ব্যাংক খাতে সেরা করদাতার তালিকায় ন্যাশনাল ব্যাংক

২০১৯-২০ করবর্ষে সর্বোচ্চ করদাতা চার ব্যাংকের মধ্যে তিনটি আন্তর্জাতিক বেসরকারি ব্যাংক। সেরা করদাতার সম্মাননায় ভূষিত হয়েছে একমাত্র দেশীয় মালিকানাধীন ব্যাংক হিসেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের কাছ থেকে ক্রেস্ট ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্ সৈয়দ আব্দুল বারী এবং ব্যাংকের সিএফও কৃষ্ণ কমল ঘোষ।

এ সময় কর কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল ও অব্যাহতি) অপূর্ব কান্তি দাস ও বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক মো. রেজাউল করিম চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮-১৯ করবর্ষেও সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছিল ব্যাংকটি।

Facebook Comments Box

Posted ১২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com