|

Advertisement
×

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকা লেনদেন

বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২   প্রিন্ট   ৩১৩ বার পঠিত

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকা লেনদেন

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩ মার্চ ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৬ কোটি ৭২ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে তিন কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই তিন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৬ লাখ ৩৯ হাজার টাকার।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইবনেসিনা ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৯০ লাখ টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৮৫ লাখ ৪৯ হাজার টাকার।

এছাড়া, সাইফ পাওয়ারটেকের ১ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৬৬ লাখ ৯৮ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ৫১ লাখ ৮৬ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৩৯ লাখ টাকার, সিএনএ টেক্সটাইলের ২৮ লাখ ৪৮ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৭ লাখ ৬১ হাজার টাকার, ফারইস্ট ইসলামী লাইফের ১৯ লাখ ৭০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১৮ লাখ ৩৫ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১৮ লাখ ২০ হাজার টাকার, বিচ হ্যাচারি ১৬ লাখ ৯০ হাজার টাকার, একমি পেস্টিসাইডের ১৬ লাখ ৭৫ হাজার টাকার, কুইন সাউথ টেক্সটাইলের ১৫ লাখ টাকার, এএমসিএল-প্রাণের ১০ লাখ ৭৪ হাজার টাকার, আরডি ফুডের ৬ লাখ ৯২ হাজার টাকার, রবি আজিয়াটার ৫ লাখ ৮৬ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com