|

Advertisement
×

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৫৮ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ৩০ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২১ কোম্পানির মোট ২০ কোটি ১৪ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো, ব্যাংক এশিয়া এবং সাইহাম কটন মিলস লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৪ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। এদিন কোম্পানিটির ৪ কোটি ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওরিয়ন ইনফিউশিনের ২ কোটি ৮৯ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ৭২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ব্যাংক এশিয়ার ১ কোটি ৮৬ লাখ টাকা এবং সাইহাম কটন মিলস লিমিটেডের ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:২৮ অপরাহ্ণ | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com