Ad
x

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

মঙ্গলবার, ২০ মে ২০২৫   প্রিন্ট   ৩২৯ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আজ ২০ মে’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির মোট ২৩ কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, সোস্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক, হাক্কানি পাল্প এবং আইএফআইসি ব্যাংক । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন। এদিন কোম্পানিটির ১১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোস্যাল ইসলামী ব্যাংক ৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- হাক্কানি পাল্প ৭২ লাখ এবং আইএফআইসি ব্যাংক ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৭:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com