সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ প্রিন্ট ২৬১ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৯ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ব্লক মার্কেটে দুই কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই দুই কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৩ কোটি ৪৬ লাখ ৫ হাজার টাকার।
লেনদেনের শীর্ষে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ২৭ লক্ষ ৩৩ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ১৮ লক্ষ ৮৩ হাজার টাকার।
এছাড়া, জেনেক্স ইনফোসিসের ২ কোটি ৭৭ লাখ ২২ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১ কোটি ৫১ লাখ ৭৩ হাজার টাকার, বিকন ফার্মার ১ কোটি ২৭ লাখ ৭১ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৫ লাখ ৫৬ হাজার টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯৯ লাখ ৪০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৮৮ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ৭২ লাখ টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের এর ৬৯ লাখ ৪৮ হাজার টাকার, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৬৬ লাখ ৩৫ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬১ লাখ ১০ হাজার টাকার, আরডি ফুডের ৫৬ লাখ ২০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৪৯ লাখ ৮৫ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ৭ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৪১ লাখ ৮২ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৮ লাখ ৮৬ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ২৫ লাখ ৬৫ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ২৫ লাখ টাকার, আরএকে সিরামিকের ২৩ লাখ ৪১ হাজার টাকার শমরিতা হসপিটাল ২৩ লাখ ১৭ হাজার টাকার ডেল্টা লাইফের২৩ লাখ ১৪ হাজার টাকা ওরিয়ন ইনফিউশনের ২০ লাখ ৮৪ হাজার টাকার একটিভ ফাইনের ২০ লাখ ১৫ হাজার টাকা।
ডরিন পাওয়ারের ২০ লাখ ১০ হাজার, কে অ্যান্ড কিউয়ের ১১ লাখ৮০ হাজার টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ৪০ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৭ লাখ ৭০ হাজার টাকার, রূপালি ইন্স্যুরেন্সের ৭ লাখ ৩৬ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৫ লাখ ৯০ হাজার টাকা বিবিএস ক্যাবলসের ৫ লাখ ৫১ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫০ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৫ লাখ ৩৭ হাজার টাকার, পদ্মা লাইফইন্স্যুরেন্সের ৫ লাখ ৩০ হাজার, টাকার সোস্যাল ইসলামী ব্যাংকের ৫ লাখ ১৮ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৫ লাখ ১৪ হাজার টাকার এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৬:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১৭ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com