অনলাইন ডেস্ক
সোমবার, ২৭ মে ২০২৪ প্রিন্ট ২২১ বার পঠিত
আজ ২৭ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির মোট ৪৯ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানি ৮টি হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, আইএফআইসি ব্যাংক, রিলায়েন্স ওয়ান, বিএসআরএম লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ালটন হাইটেক এবং যমুনা অয়েল। আজ এই আট কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকার।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির ১৫ কোটি ২১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ মেঘনা পেট্রোলিয়ামের ১৪ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংকের। কোম্পানিটির ৪ কোটি ১ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য পাঁচটি কোম্পানির মধ্যে- রিলায়েন্স ওয়ানের ২ কোটি ৯০ লাখ ১ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১ কোটি ৯২ লাখ টাকা, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৮ লাখ ৩ হাজার টাকা এবং যমুনা অয়েলের ১ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:২৫ অপরাহ্ণ | সোমবার, ২৭ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com