অনলাইন ডেস্ক
রবিবার, ০৫ মে ২০২৪ প্রিন্ট ২১৩ বার পঠিত
আজ ০৫ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৬ কোটি ৬৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি তিনটির মধ্যে রয়েছে- সোনালী আঁশ, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৮ লাখ টাকারও বেশি।
জানা গেছে, সোনালী আঁশের ১২ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার টাকা এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি ৫ কোটি ৬ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৬:০১ অপরাহ্ণ | রবিবার, ০৫ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন