|

Advertisement
×

ব্লক মার্কেটে ৭ কোটি টাকার লেনদেন

সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৩৬৪ বার পঠিত

ব্লক মার্কেটে ৭ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল ১৫ কোম্পানির প্রায় ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- ডিবিএইচ, রেনেটা, রেকিট বেনকিজার, বিডি থাই অ্যালুমিনয়াম, বিকন ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, হাইডেলবার্গ সিমেন্ট, মুন্নু এগ্রো, ওরিয়ন ইনফিউশন, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড, আরডি ফুড, রিপাবলিক ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও শাশা ডেনিমস লিমিটেড।

গতকাল ব্লক মার্কেটে কোম্পানিগুলোর ১১ লাখ ৮৮ হাজার ২৫৩টি শেয়ার ২০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ২৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ডিবিএইচের। দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ লাখ ৭৪ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৭৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেকিট বেনকিজারের।

এছাড়া বিডি থাইয়ের ৩৩ লাখ ৬৫ হাজার টাকার, বিকন ফার্মার ৪১ লাখ ৮৫ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫০ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ১৯ লাখ ৭৬ হাজার টাকার, হাইডেলবার্গ সিমেন্টের ৫ লাখ ৪৯ হাজার টাকার, মুন্নু এগ্রোর ৫ লাখ ১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ টাকার, পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ টাকার, আরডি ফুডের ৭ লাখ ৭৭ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১১ লাখ ৪৮ হাজার টাকার, শাশা ডেনিমসের ৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com