|

Advertisement
×

ব্লক মার্কেটে ৮৮ কোটি টাকা লেনদেন

মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৩৯৬ বার পঠিত

ব্লক মার্কেটে ৮৮ কোটি টাকা লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮৭ কোটি ৯২ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন দুই কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই দুই কোম্পানির লেনদেনের পরিমাণ ৬৯ কোটি ৬ লাখ ৮৮ হাজার টাকা।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে পূবালী ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকার।

এছাড়া, উত্তরা ব্যাংকের ২ কোটি ৯৮ লাখ ৬২ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ২ কোটি ১ লাখ ২৯ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ২৬ লাখ ১৩ হাজার টাকার, আইপিডিসি ১ কোটি ৪ লাখ ৩৮ হাজার টাকার, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ২ লাখ টাকার, ইবনেসিনা ফার্মার ৯৯ লাখ ৯৩ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৯৯ লাখ ৬৮ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬৬ লাখ ৩০ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৬৬ লাখ ২৪ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৫৬ লাখ ৮৩ হাজার টাকার, বিকনফার্মার ৪৯ লাখ ৮০ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪৮ লাখ ৪০ হাজার টাকার, অলটেক্সের ৩৭ লাখ ৬৬ হাজার টাকার, ফার্মাএইডের ৩৫ লাখ ৯৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৩৪ লাখ ৭৮ হাজার টাকা।

পিপলস ইন্সুরেন্সের ৩৪ লাখ ৩০ হাজার জাহিন স্পিনিংয়ের ২৯ লাখ ৪ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ২১ লাখ ৯৬ হাজার টাকার, আরডি ফুডের ১৭ লাখ ৬৮ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ১৬ লাখ ৯৪ হাজার টাকার, জিবিবি পাওয়ার ১৪ লাখ ৪ হাজার টাকার, বিবিএস ক্যাবলের ১২ লাখ ৭২ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমের ১২ লাখ ২০ হাজার টাকার, বিডি থাই ফুডের ৮ লাখ ৭৬ হাজার টাকার, আমরা টেকনোলজির ৮ লাখ ৭০ হাজার টাকার, সিম টেক্সের ৬ লাখ ৫৬ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৬ লাখ ২ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪৬ হাজার টাকার, বে-লিজিংয়ের ৫ লাখ ১৭ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ১৪ হাজার টাকার, বিডিকমের ৫ লাখ ১০ হাজার টাকার, এ্যাপেক্স ফুডের ৫ লাখ ৭ হাজার টাকার, সানলাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com