বিবিএ নিউজ.নেট
বুধবার, ০৮ জুন ২০২২ প্রিন্ট ৩৭৯ বার পঠিত
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট ব্যালেন্সড ফান্ড (ওপেন-ইন্ড)’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। বুধবার (০৮ জুন) বিএসইসির ৮২৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ব্লু-ওয়েলথ অ্যাসেট ম্যানেজমেন্ট ২.৫০ কোটি টাকা প্রদান করেছে (ফান্ডের প্রাথমিক আকারের ১০ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।
উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক ব্লু-ওয়েলথ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক।
Posted ০৭:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুন ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com