নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ১১০ বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ভোলা অঞ্চলের বীমাদাবির ২ কোটি ১৪ লাখ ২৫ হাজার ৩০০ টাকার চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা শনিবার (২৫ সেপ্টেম্বর ) অনুষ্ঠিত হয়েছে।
একক বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) ইয়াকুব আলী শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ- ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আতিকুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ফরিদ হোসেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আসলাম হোসেন বাচ্চু প্রমুখ। ব্যবসা উন্নয়ন সভা শেষে বীমাদাবির চেক হস্তান্তর করা হয়।
Posted ০৮:০৩ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com