নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ১১ এপ্রিল ২০২০ প্রিন্ট ৫৩৮ বার পঠিত

চলছে লাল কাঁকড়ার দুরন্ত ছোটাছুটি
বালিয়াড়িতে সাগরলতা আর লাল কাঁকড়া দূরন্ত ছোটাছুটি, তীরের কাছেই সমুদ্রের নীল পানিতে ডলফিন ঝাঁকের আনাগোনার পর এবার গাঙচিলের দেখা মিলেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। শুক্রবার (১০ এপ্রিল) দরিয়া নগর সৈকতে বড়ছরা খালের মোহনায় এ দৃশ্য অনেকের নজর কাড়ে। সাধারণত শীতের পাখি হলেও পর্যটকের ভিড় না থাকায় দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে গাঙচিল। এমনটাই মনে করছেন প্রকৃতিপ্রেমীরা।

সৈকতে গাঙচিলের ঝাঁক
তারা জানান, মূলত শীতকালেই এ পাখি বেশি দেখা যায়। তবে সৈকতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পর সমুদ্রে নির্জনতার সুযোগে পাখিগুলো আসতে শুরু করেছে। সমুদ্রের পানির উপর একঝাঁক গাঙচিলের ওড়াউড়ির দৃশ্য ভিডিও ধারণ করেন দর্শনার্থী। এরপর

বালিয়াড়িতে বেড়ে উঠছে সাগরলতা
ফেসবুকে আপলোড করলে ব্যাপক সাড়া ফেলে পোস্টটি। বর্তমানে সৈকতে নির্জনতার সুযোগে পাখিগুলো দরিয়ানগর সৈকতে চলে আসে। আর স্থানীয়রা প্রাণভরে গাঙচিলের ওড়াউড়ি উপভোগ করছেন।

তীরের কাছেই দল বেঁধে খেলা করছে ডলফিন
এর আগে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হওয়ার সৈকতে বালিয়াড়িতে সাগরলতা বাঁধতে থাকে আর সৈকতের কিনারজুড়ে দাপিয়ে বেড়ায় ডলফিন। আবারও দেখা গেছে লাল কাঁকড়া ও সামুদ্রিক কচ্ছপ।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com