শ্যামল রুদ্র
শনিবার, ২৫ জুলাই ২০২৬ প্রিন্ট ১৮ বার পঠিত
মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক কর্মশালা-২০২৬ শনিবার রাজধানীর সিআইআরডিএপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, সীমান্ত হত্যা, মানবপাচার, পুশ-ইন, গুম এবং নাগরিক অধিকার সুরক্ষাসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিকারের সভাপতি ড. তাসনিম সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আমার দেশ–এর সম্পাদক ড. মাহমুদুর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, অধিকারের সম্পাদক ড. আদিলুর রহমান খান এবং নির্বাহী পরিচালক নাসির উদ্দিন এলান।
কর্মশালায় বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুসংহত করতে হলে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। মানবাধিকারকর্মীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কার্যকর প্রতিকার নিশ্চিত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
আলোচনায় সীমান্ত হত্যা, মানবপাচার, জোরপূর্বক পুশ-ইন, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা বলেন, মানবিক মর্যাদা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে পারলেই দেশের মানবাধিকার পরিস্থিতির টেকসই উন্নয়ন সম্ভব।
কর্মশালায় মানবাধিকারকর্মী, আইনজীবী, গবেষক, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় অংশগ্রহণকারীরা মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
Posted ০৮:০৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com