নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৫ জুলাই ২০২৬ প্রিন্ট ১৫ বার পঠিত
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম- এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন প্রকল্পের প্রকল্প প্রধান, উপ-প্রকল্প প্রধান ও সহকারী প্রকল্প প্রধানগণ উপস্থিত ছিলেন।
কোম্পানির ব্রাঞ্চ সার্ভিস বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূইয়ার সঞ্চালনায় এই মতবিনিময় সভায় কোম্পানির প্রধান কার্যালয়স্থ ঊর্ধ্বতন কর্মকর্তাগণও এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৬ সালের বিগত ০৬ মাসে অর্জিত ব্যবসা পর্যালোচনা ও অবশিষ্ট ০৬ মাস সময়ে কোম্পানির ২০২৬ সালের অভিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি উপস্থিত সকলকে নবায়ন প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে তাগিদ প্রদান করেন, সেই সাথে গ্রাহক স্বার্থ সংরক্ষনে সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে আগত উপ-প্রকল্প প্রধান ও সহকারী প্রকল্প প্রধানগণ তাদের কর্মপরিকল্পনা ও বক্তব্য তুলে ধরেন।
Posted ০৮:১৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com