শ্যামল রুদ্র, খাগড়াছড়ি
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ প্রিন্ট ৬২৭ বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপশাখা মানিকছড়িতে সোমবার উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম দ্রæত দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে দেশব্যাপী ইসলামী ব্যাংকের ‘এজেন্ট’ শাখা বিস্তার লাভ করে। এরই অংশ হিসেবে এর ফটিকছড়ি শাখার অধীনস্থ খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়িতে ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম উত্তর জোনের এসভিপি ও জোনপ্রধান মো. নাইয়ার আজম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, মানিকছড়ি থানার সাব ইন্সেপেক্টর কাজী শাহনেওয়াজ, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ফটিকছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আল-কাদেরী, মানিকছড়ি বাজার সভাপতি রুপেন পাল, সেক্রেটারী মো. নুরুল ইসলাম, ব্যবসায়ী তুষার পাল, রুপেশ মল্লিক, ডা. অমর কান্তি দত্ত, ডা. মো. রমজান আলী, মো. আকতার হোসেন ভূঁইয়া, ছাত্রলীগ সভাপতি মো. জামাল উদ্দীন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফটিকছড়ি শাখার অফিসার মো. ইউনুচ, ছালাহ উদ্দীন, মো. হাসান মো. নুরুল মোস্তফা,জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মো. মহিব্বুল আলম চৌধুরী, সহকারী অফিসার হাসনাত জামান ও এজেন্ট মো. আবদুল মালেক মানিক প্রমুখ।
Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com