বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মার্জিন ঋণের নতুন নির্দেশনা জারি

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫০১ বার পঠিত

মার্জিন ঋণের নতুন নির্দেশনা জারি

মার্জিন ঋণের নির্দেশনায় পরিবর্তন করে সোমবার (২৮ সেপ্টেম্বর) নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর সঙ্গে সামঞ্জস্য করে গত ২১ সেপ্টেম্বর মার্জিন ঋণ প্রদানের নির্দেশনা জারি করেছিল বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২১ সেপ্টেম্বর বিএসইসির মার্জিন ঋণের নির্দেশনায় বলেছিল, ডিএসইএক্স সূচক ৪ হাজারের নিচে থাকাকালীন ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ ১:১ হারে মার্জিন ঋণ দিতে পারবে। তবে ২৮ সেপ্টেম্বরের নতুন নির্দেশনায় এই অনুপাত পরিবর্তন করে ১:০.৭৫ করা হয়েছে। অর্থাৎ গ্রাহকের নিজস্ব ১ টাকার বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ০.৭৫ টাকা মার্জিন ঋণ দেওয়া যাবে।
এদিকে নতুন নির্দেশনায় ৪০০১-৭০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৫০ হারে এবং ৭০০০ এর উপরে সূচকের ক্ষেত্রে ১:০.২৫ হারে মার্জিন ঋণ দিতে পারবে বলে বলা হয়েছে।
বিএসইসির এই নতুন নির্দেশনা আগামি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
এর আগের নির্দেশনায় ৪০০১-৫০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৭৫ হারে, ৫০০১-৬০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৫০ হারে এবং ৬০০০ এর উপরে সূচকের ক্ষেত্রে ১:০.২৫ হারে মার্জিন ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। যা আগামি ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া কথা ছিল।
উল্লেখ্য, বর্তমানে মার্জিন ঋণ প্রদানের সর্বোচ্চ হার ১:০.৫০ এবং সবক্ষেত্রে এই একই। অর্থাৎ গ্রাহকের নিজস্ব ১ টাকার বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ৫০ পয়সা মার্জিন ঋণ দেওয়া যায়।

Facebook Comments Box

Posted ১২:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com