নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১২ জুন ২০২০ প্রিন্ট ৫৯৬ বার পঠিত
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।
করোনা উপসর্গ নিয়ে গতকাল (১১ জুন) তাদের টেস্ট করা হলে আজ (১২ জুন) তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ ফলাফল পাওয়া যায়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Posted ১০:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com