|

Advertisement
×

মুক্তিযুদ্ধের চেতনায় মাসব্যাপী বিজয় উৎসব করবে দক্ষিণ বিএনপি

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৮ বার পঠিত

মুক্তিযুদ্ধের চেতনায় মাসব্যাপী বিজয় উৎসব করবে দক্ষিণ বিএনপি

মহান বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মাসব্যাপী বিজয় উৎসব-২০২৬ আয়োজন করছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ উৎসব সফল করতে দলের প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে মাসব্যাপী বিজয় উৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ আহ্বান জানান।

আবদুস সালাম বলেন, মহান বিজয় দিবসের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মাসব্যাপী বিজয় উৎসবের আয়োজন করা হচ্ছে। এ উৎসব সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাসের প্রাতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহবান জানান।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, বিজয় উৎসব সফল করতে সাংগঠনিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মহানগর দক্ষিণ বিএনপির ২৪টি থানা ও ৭৫টি ওয়ার্ডের নেতাকর্মীদের সমন্বয়ে এসব কর্মসূচি পরিচালিত হবে। এ আয়োজনে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

সভায় মাসব্যাপী বিজয় উৎসবের কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক সমন্বয় ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সভায় নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, সদ্য সাবেক আহ্বায়ক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ ২৪টি থানার আহ্বায়ক ও প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ৭৫টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com