নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২১ আগস্ট ২০২২ প্রিন্ট ২৫৫ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল শুরু হবে শয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকের পর অন্তবর্তী ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
প্রথম প্রান্তিক (জানু-মার্চ’২২) শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৩৪ টাকা ২৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৮২ পয়সা।
Posted ০৩:০৯ অপরাহ্ণ | রবিবার, ২১ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com