বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

রকিবুরের মৃত্যুতে বিএসইসির শোক প্রকাশ

শনিবার, ১৯ মার্চ ২০২২   প্রিন্ট   ৪৩৩ বার পঠিত

রকিবুরের মৃত্যুতে বিএসইসির শোক প্রকাশ

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর সাবেক প্রেসিডেন্ট ও পরিচালক মো. রকিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রকিবুর রহমান গতকাল (১৮/০৩/২০২২) দুপুর ১২৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএসইসির পক্ষে নির্বাহি পরিচালক মো. মাহবুবুল আলম সাক্ষরিত এক চিঠিতে এই শোক প্রকাশ করা হয়েছে।

শোক প্রকাশে বিএসইসি জানিয়েছে, তাঁর মৃত্যুতে বিএসইসি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। পুঁজিবাজারের উন্নয়নে দীর্ঘকাল ধরে কার্যকর অবদান রাখার জনা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে।

কমিশন মহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গর্ভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছে।

Facebook Comments Box

Posted ০৩:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৯ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com