শুক্রবার ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

রবির এজিএমে সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২২ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৫১ বার পঠিত

রবির এজিএমে সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২২ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই। এ সময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও নাসরীন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারাসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

এজিএমে শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ১৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ২০২৫ সালের শেষে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৩.৬ শতাংশ বেড়ে ১.৭৯ টাকায় দাঁড়িয়েছে।

সভায় জানানো হয়, ২০২৫ সালে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের মধ্যেও রবি ৯৩৭.১ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে, যা কোম্পানিটির ইতিহাসে সর্বোচ্চ। কোম্পানির এই সাফল্যের পেছনে দ্বৈত-ব্র্যান্ড কৌশল, দক্ষ মূলধন ব্যবস্থাপনা এবং ডেটা রাজস্ব বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন চেয়ারম্যান। তিনি আরও জানান, পরিচালনগত স্থিতিশীলতা, ফোরজি গ্রাহক বৃদ্ধি এবং প্রায় শূন্য ঋণ অবস্থান রবির শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলেছে।

অন্যদিকে, সিইও জিয়াদ সাতারা বলেন, রবির সক্রিয় গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ এখন ফোরজি ব্যবহারকারী। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ফাইভজি সেবা চালু করেছে এবং ৩,৫০০ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। পাশাপাশি দেশের প্রথম চার-স্তরবিশিষ্ট ক্লাউড প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। টেকসই উন্নয়নের অংশ হিসেবে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৭:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com