বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

রিলায়েন্স ইন্স্যুরেন্সের সিইও পদে খালেদ মামুনের পুনঃনিয়োগ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ১০৩ বার পঠিত

রিলায়েন্স ইন্স্যুরেন্সের সিইও পদে খালেদ মামুনের পুনঃনিয়োগ অনুমোদন

নন-লাইফ বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মোঃ খালেদ মামুনের পুনঃনিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

গত ১৬ ফেব্রুয়ারি নিয়োগ অনুমোদন সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

আইডিআরএ’র উপপরিচালক (নন লাইফ) মোঃ সোলায়মান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ১৯ মার্চ ২০২৬ থেকে ১৮ মার্চ ২০২৯ পর্যন্ত মোট তিন বছরের জন্য এই নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে। চুক্তিপত্র অনুযায়ী তিনি মাসিক বেতন-ভাতা এবং চুক্তিপত্রে বর্ণিত অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

২০১৪ সাল থেকে রিলায়েন্স ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদ মামুন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডাইরেক্টর (ইডি) ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও সাধারণ বীমা করপোরেশনের পুনঃবীমা বিভাগে তিনি ১১ বছরের বেশি সময় কাজ করেছেন।

Facebook Comments Box
×
বিষয় :

Posted ০৭:০০ অপরাহ্ণ | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com