রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

রোহিঙ্গাদের এনআইডির দায়ে ইসি কর্মী পুলিশ হেফাজতে

রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৭৩ বার পঠিত

রোহিঙ্গাদের এনআইডির দায়ে ইসি কর্মী পুলিশ হেফাজতে

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) আরো বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

রোববার দুপুরে নগরের লাভলেইন আঞ্চলিক সার্ভার স্টেশন থেকে তাদের নিয়ে যাওয়া হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ।

তিনি জানান, তদন্তের প্রয়োজনে অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে যাদের সন্দেহ হবে তাদের গ্রেফতার করা হবে।

এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াত চক্রের সঙ্গে জড়িত সন্দেহে একজন নারী ও তিনজন পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফজতে নিয়েছে পুলিশের এই বিশেষ শাখার চট্টগ্রাম মেট্রোপলিটন ইউনিট। তাদের সবাই নির্বাচন কমিশনের অধীনে অস্থায়ীভাবে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৩:২৩ অপরাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com