মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

লাভেলোর আইপিওতে আবেদন শুরু ৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮২ বার পঠিত

লাভেলোর আইপিওতে আবেদন শুরু ৩ জানুয়ারি

আগামী ৩ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে লাভেলো ব্রান্ডের আইসক্রীম কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন এবং চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ৩ জানুয়ারি আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হবে ৭ জানুয়ারি।

এর আগে গত ১৪ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৪তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি প্রতিটি ১০ টাকায় অর্থাৎ অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

লাভেলো আইসক্রিমের ২০১৯-২০ অর্থবছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২.১৭ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানি লাইফ ফাইন্যান্স।

Facebook Comments Box
×

Posted ১২:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com