রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

লাভেলো আইসক্রিমের আইপিও আবেদন শুরু ৩ জানুয়ারি

বুধবার, ০২ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৭১২ বার পঠিত

লাভেলো আইসক্রিমের আইপিও আবেদন শুরু ৩ জানুয়ারি

তৌফিকা ফুডস অ্যান্ড এ্গ্েরা ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ব্র্যান্ড নাম লাভেলো আইসক্রিম) আইপিও’র আবেদনপত্র ও টাকা (ঝঁনংপৎরঢ়ঃরড়হ) আগামী ৩ জানুয়ারি জমা নেওয়া শুরু হবে এবং চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও)মাধ্যমে শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। আর এই অর্থ মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয়,ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটাতে ব্যয় করা হবে। ফিক্সডপ্রাইস পদ্ধতির আইপিওর আওতায় অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

গত ১৫ অক্টোবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের বিএসইসির ৭৪৪তম সভায় লাভেলো আইসক্রিমের আইপিওর অনুমোদন দেয়।
২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১০ টাকা ৫ পয়সা। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’১৯-সেপ্টেম্বর’১৯)ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর,২০১৯ তারিখে লাভেলো আইসক্রিমের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস)ছিল ১২ টাকা ১৭ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানী লাইফ ফাইন্যান্স।

Facebook Comments Box

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com