Ad
x

লিন্ডে বিডির ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৫৮৯ বার পঠিত

লিন্ডে বিডির ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বিডির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ৫০ টাকা পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৮০ টাকা ৯৩ পয়সা। আর ২০১৯ সালের ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৩৫ টাকা ৭০ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে আজ রোববার কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে বা কমতে পারবে।

Facebook Comments Box

Posted ১২:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com