|

Advertisement
×

শীর্ষস্থানীয় ব্যবসায়িক ব্যক্তিত্ব ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সাবেক এমডি মসিহ-উল-করিম আর নেই

শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২   প্রিন্ট   ২২১ বার পঠিত

শীর্ষস্থানীয় ব্যবসায়িক ব্যক্তিত্ব ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সাবেক এমডি মসিহ-উল-করিম আর নেই

তরুণ পেশাজীবীদের আইকন মসিহ-উল-করিম আজ (১৭ নভেম্বর) ৮২ বছর বয়সে স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ১৯৯২ সালে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে যোগ দেন এবং ২০০৮ সালে অবসরের আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির সফলতার জন্য নিবেদিত ভাবে কাজ করে যান। তার মেয়াদ কালে বার্জার পেইন্টস বাংলাদেশ নতুন উচ্চতা অর্জন করে এবং এর প্রবৃদ্ধির জন্য একটি শক্ত ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়া, তিনি ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এফআইসিসিআই -তে তার মেয়াদকালে অনেকটা একক প্রচেষ্টায় তিনি একটি ব্যবসায়িক কমিউনিটি গড়ে তোলেন।
মসিহ-উল-করিম ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি, তিনি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে লোক প্রশাসন বিষয়ে আরেকটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে, দু’টি আলাদা মেয়াদে দায়িত্বপালন করেন তিনি। এছাড়াও তিনি দেশের অনেক বহুজাতিক কোম্পানিতে বিভিন্ন নেতৃত্বের ভূমিকায় কাজ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা আশা করি, তার পরিবারের সদস্যরা এই অপূরণীয় ক্ষতি বহন করার মতো শক্তি ও সাহস সঞ্চয় করতে পারবেন।
বার্জার পেইন্টস বাংলাদেশ যাত্রা শুরু করে ১৯৭০ সালে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ঢাকায়। সারাদেশব্যাপী বার্জারের ১৪ টি সেলস ডিপো, ১৬ টি এক্সপেরিয়েন্স জোন রয়েছে। রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে প্রতিষ্ঠানটির দুটি কারখানা রয়েছে। বার্জার পেইন্টস বাংলাদেশে প্রায় ১০০০ মানুষ কর্মরত আছেন এবং সারাদেশব্যাপী প্রতিষ্ঠানটির ৩০০০ হাজারেরও বেশি ডিলার রয়েছে। রং শিল্পে প্রতিষ্ঠানটির ২৫০ বছরেরও বেশি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। রং সংশি¬ষ্ট পণ্যের বৈচিত্যতা এবং গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ রং কোম্পানীগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুণগত মানের পণ্য উৎপাদন এবং গ্রাহক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com