Ad
x

শেয়ারবাজারের উন্নয়নে ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার

বুধবার, ০৭ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৬৪ বার পঠিত

শেয়ারবাজারের উন্নয়নে ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ও শেয়ারবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৬টি কোম্পানি থেকে ফ্লোর প্রাইসের (পতনের সর্বনিম্ন সীমা) নির্দেশনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (০৭ এপ্রিল) কমিশনের ৭৬৯তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামিকাল থেকে কার্যকর হবে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ও শেয়ারবাজারের উন্নয়নে প্রাথমিকভাবে ৬৬টি কোম্পানি থেকে ফ্লোর প্রাইসের নির্দেশনা প্রত্যাহার করা হল। যা গতবছরের ১৯ মার্চ করোনা মহামারির কবলে পতনরোধে দেওয়া হয়েছিল।

জানা গেছে, বর্তমানে ১১০টি কোম্পানি সিকিউরিটিজ ফ্লোর প্রাইসে আটকে আছে। এরমধ্যে ৬৬টি থেকে প্রত্যাহার করে নেওয়া হল। বাকিগুলোর ক্ষেত্রে পরবর্তীতে সম্ভবত ২ ধাপে ফ্লোর প্রাইসের নির্দেশনা তুলে নেওয়া হবে।

কমিশনের এই নির্দেশনার ফলে ফ্লোর প্রাইসে আটকে থাকা শেয়ারগুলোর লেনদেন শুরু হওয়ার সুযোগ তৈরী হয়েছে। এরআগে দীর্ঘদিন ধরে শেয়ারগুলোর কেনাবেচা বন্ধ রয়েছে।

ফ্লোর প্রাইসের নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া কোম্পানিগুলো হচ্ছে-

Facebook Comments Box

Posted ০৪:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com